নানিয়ারচর কলেজ ১৯৯৬ সনে প্রতিষ্ঠিত হয়। এটি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। মহান জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব দীপংকর তালুকদারের শুভ উদ্বোধনের মাধ্যমে কলেজটির যাত্রা শুরু হয়। এর অবস্থান নানিয়ারচর উপজেলা সদরে কাপ্তাই হ্রদের তীরবর্তী এক অনুচ্চ পাহাড়ের চূড়ায়। বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর স্মৃতিসৌধের সন্নিকটে এবং চেঙ্গী নদীর পূর্ব পার্শ্বে এর অবস্থান। কলেজটি প্রতিষ্ঠার ব্যাপারে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন-জনাব চিরজ্যোতি খীসা,জনাব উপেন্দ্রলাল চাকমা,জনাব অমিয় ময় খীসা,জনাব মনোরঞ্জন দাশ,জনাব
সাধন কুমার চাকমা,জনাব পঞ্চানন চাকমা,জনাব প্রীতিময় চাকমা,মিসেস বসুন্ধরা দওেয়ান,জনাব সচিব চাকমা প্রমূখ। এছাড়া এই জনপদের বাধঁভাসি সাধারণ মানুষের দান অনুদানে কলেজটি পূর্ণাঙ্গরুপ লাভ করেছে। শান্ত, শ্যামল,পর্বতময় সুশোভিত পরিবেশের মাঝে এ প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামো, শিক্ষার আধুনিক ও অনুকূল বৈশিষ্ট্যমন্ডিত পরিবেশ সকলকে চমৎকৃত করে।তারপর কালের বিবর্তনে মহান আল্লাহ্র মেহেরবাণীতে আজ তা পত্র-পল্লবে সুশোভিত হয়ে বিরাট মহীরূহে পরিণত হয়েছে।একটি সুশৃঙ্খল ও সুখ্যাত প্রতিষ্ঠান হিসেবে আজ যে অবস্থানে নানিয়ারচর সরকারি কলেজ
এসে পৌঁছেছে তা একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফসল। এর পেছনে ছিল অনেকের ত্যাগ ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা।এটি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় ” নানিয়ারচর সরকারি কলেজ” সাফল্য উল্লেখযোগ্য। উপজেলা সদরে অবস্থিত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিবিড় দেখাশুনার কারণে প্রতিষ্ঠান বর্তমানে সফলতার দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।এর পেছনে ছিল অনেকের ত্যাগ ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা।